1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বুমরাহকে নিয়ে দুঃসংবাদ পেল মুম্বাই ইন্ডিয়ান্স - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
অধিকৃত পশ্চিম তীরে আরও ১৩টি নতুন বসতির অনুমোদন ইসরায়েলের সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ, ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০ রোগী যুবলীগ নেতাকে আটকের পর থানায় ৩০০ গ্রামবাসীর বিক্ষোভ, আলোচনার পর জিম্মায় মুক্তি ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন ইরানি নেতারা ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৮ দিনে ৩ হাজার ৭০০ মৃত্যু, সবচেয়ে বেশি প্রাণহানি ফ্রান্সে 14x1l7si12xwy3msdg xuc0917a37v63q

বুমরাহকে নিয়ে দুঃসংবাদ পেল মুম্বাই ইন্ডিয়ান্স

প্রতিনিধি

নিজেদের প্রধান বোলারকে ছাড়াই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে ভারত। তার অনুপস্থিতি জাতীয় দলের শক্তি কমালেও, সেটি টের পেতে দেননি মোহাম্মদ শামি-কুলদীপ-বরুণ চক্রবর্তীরা। ধারণা করা হচ্ছিল চলতি মাসে শুরু হতে যাওয়া আইপিএল দিয়েই ফের মাঠে ফিরবেন বুমরাহ। তার আগে এই পেসারকে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স হতাশার খবরই পেল। শুরুর কয়েক ম্যাচে বুমরাহ থাকছেন না বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

আগামী ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে পর্দা উঠতে যাচ্ছে আইপিএলের অষ্টাদশ আসরের। ২৫ মে একই মাঠে আবার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে। আগের আসরেও চোটজর্জর ফিটনেস নিয়ে আইপিএল খেলতে নেমেছিলেন বুমরাহ। এবার শুরু থেকেই তাকে পাওয়ার প্রত্যাশা ছিল মুম্বাইয়ের। তবে তাকে প্রথম দুয়েক সপ্তাহ পাওয়া যাবে না বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। ফলে মুম্বাইয়ের স্কোয়াডে ডানহাতি এই তারকা পেসার যোগ দিতে পারেন এপ্রিলের মাঝামাঝিতে।

বর্তমানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) পিঠের চোটের পুনর্বাসনে আছেন বুমরাহ। এ নিয়ে সংবাদমাধ্যমটিকে বিসিবির এক সূত্র জানিয়েছেন, ‘বুমরাহ’র মেডিক্যাল রিপোর্ট ঠিক আছে। ইতোমধ্যে বোলিং–ও শুরু করেছেন তিনি। তবে পুরোদমে বোলিং কিংবা আইপিএলের শুরুতেই তার ক্রিকেটে ফেরাটা কঠিন। সৃষ্ট পরিস্থিতিতে এপ্রিলের প্রথম সপ্তাহে তার পুরোদমে ক্রিকেটীয় প্রতিযোগিতায় ফেরাটা বাস্তবতা মনে হচ্ছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন জাসপ্রিত বুমরাহ, সেখানেই হাতে তুলে দেওয়া হয় আইসিসির বর্ষসেরা টেস্ট ও টি-টোয়েন্টি দলের পুরস্কার
সবমিলিয়ে বোঝাই যাচ্ছে– আইপিএলে নিজেদের প্রথম ৩-৪ ম্যাচে বুমরাহকে পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বিসিসিআইয়ের ওই সূত্র আরও জানান, ‘(চোট পুনর্বাসনে) এটাই সঠিক কার্যপদ্ধতি। মেডিক্যাল বিভাগ পর্যায়ক্রমে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বাড়াতে কাজ করছে। যদি অন্তত কয়েকদিন কোনো অস্বস্তি ছাড়াই বুমরাহ বল করতে না পারেন, মেডিক্যাল বিভাগের পক্ষেও তাকে খেলার জন্য ছাড়পত্র দেওয়া সম্ভব নয়।’

এদিকে, বুমরাহ’র অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পেস বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ শামি। যদিও দীর্ঘ সময় পর চোট কাটিয়ে ফেরা এই পেসারকেও পুরো ফিট মনে হচ্ছে না। চারটি ম্যাচেই খেললেও, তার গোড়ালির পুরোনো চোট নিয়ে অস্বস্তিতে পড়তে দেখা গেছে। প্রসঙ্গে ওই সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘শামি ও বুমরাহ পুরো আইপিএলটা কীভাবে কাটান সেটা গুরুত্বপূর্ণ। শামি এখনও পর্যবেক্ষণে আছেন। যদি আগামীতে তাদের দুজনকে একসঙ্গে ২-৩ টেস্টের জন্যও নির্বাচকরা পান, সেটি হবে আদর্শ পরিস্থিতি।’

প্রসঙ্গত, আসন্ন আইপিএলের দ্বিতীয় দিনই (২৩ মার্চ) হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে ধোনি-গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। এরপর ২৯–৩১ মার্চ ও ৪ এপ্রিল তাদের পরবর্তী তিন ম্যাচের সূচি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!