1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বুথফেরত জরিপ উড়িয়ে মমতার দাবি, রেকর্ড জয়ের পথে তৃণমূল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বুথফেরত জরিপ উড়িয়ে মমতার দাবি, রেকর্ড জয়ের পথে তৃণমূল

প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত জরিপের পূর্বাভাস প্রত্যাখ্যান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, তার দল তৃণমূল কংগ্রেস আবারও রাজ্যে সরকার গঠন করবে এবং এবার রেকর্ড সংখ্যক আসনে জয় পাবে।

দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ শেষে বৃহস্পতিবার দেওয়া প্রতিক্রিয়ায় মমতা বলেন, তৃণমূলই আবারও “মা, মাটি, মানুষের সরকার” গঠন করবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)–এ পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, তার দল ২২৬টির বেশি আসনে জয়ী হবে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ–এর ২৯৪টি আসনে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এতে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানানো হয়েছে। গত নির্বাচনে তৃণমূল ২১৫টি আসনে জয় পেয়েছিল।

অন্যদিকে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)–ও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। দলটির নেতা বি ওয়াই বিজয়েন্দ্র দাবি করেছেন, পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় আসতে যাচ্ছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।

বিভিন্ন বুথফেরত জরিপে মিশ্র ফল দেখা গেছে। কয়েকটি জরিপে বিজেপিকে এগিয়ে রাখা হলেও কিছু জরিপে তৃণমূলের বড় জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

সমীক্ষাগুলোর গড় হিসেবে বিজেপি ও তৃণমূল উভয়েরই প্রায় ১৪৫টি করে আসন পাওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে। তবে পিপলস পালস নামের একটি সংস্থা তৃণমূলকে ১৭৮ থেকে ১৮৭টি আসনে এগিয়ে রেখেছে।

চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তুঙ্গে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!