1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিসিবিতে ছায়া কমিটির কোনো সুযোগ দেখছেন না ফাহিম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিসিবিতে ছায়া কমিটির কোনো সুযোগ দেখছেন না ফাহিম

প্রতিনিধি

জাতীয় দল পরিচালনার জন্য বোর্ড পরিচালনার দায়িত্বে আসা সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠন করা হতে পারে ‘ছায়া কমিটি’। এমন গুঞ্জন শোনা গিয়েছিল দিন দুয়েক আগে। কিন্তু এমন ‘ছায়া কমিটি’র সুযোগ দেখছেন না ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। তবে বিশেষ প্রয়োজনে স্পেশাল কমিটি গঠন করা যেতে পারে বলে মনে করেন তিনি।

জাতীয় দলের ক্রিকেটারদের সবকিছু দেখভাল করে থাকে ক্রিকেট অপারেশন্স বিভাগ। তবে চাওয়া অনুযায়ী যেন চাহিদা মেলাতে পারছেন না ফাহিম, এমন কথা শোনা যায় মাঝেমধ্যেই। যার প্রেক্ষিতে সাবেক ক্রিকেটারদের নিয়ে নতুন একটা কমিটি গড়তে পারে বিসিবি এমন গুঞ্জন ছিল। যদিও এমন কিছুর সম্ভাবনা দেখছেন না ফাহিম।

গণমাধ্যমকে আজ তিনি বলেন, ‘ছায়া কমিটির তো কোনো সুযোগ নেই। বিসিবির প্রত্যেকটা কমিটিরই স্ট্যান্ডিং কমিটি আছে এবং সেই স্ট্যান্ডিং কমিটি যখন পূর্ণাঙ্গরূপে কাজ করবে তারাই সব সিদ্ধান্ত নেবে। এখানে ছায়া কমিটি হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যেটা হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক বলব না কিছু সংখ্যক সাবেক ক্রিকেটার আছে—যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং ক্রিকেট বোর্ডে যথেষ্ট সময় কাটিয়েছে।’

যেকোনো বিষয়ে তাদের সাথে আলোচনা হতে পারে। সেটা যদি আমি একজন বিদেশি কোচ নিতে চাই, প্রধান কোচ নিতে চাই—একটা বিশেষ কমিটি করে সেটা করা যেতে পারে। আমরা যদি একজন অধিনায়ক নির্বাচন করতে চাই সেটা একটা বিশেষ কমিটি করে করা যেতে পারে। এসব হতেই পারে। তার মানে এই না যে স্ট্যান্ডিং কমিটিকে অবমূল্যায়ন করার কোন সুযোগ আছে।’-যোগ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!