1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম কিশোরগঞ্জের রাসেল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম কিশোরগঞ্জের রাসেল

প্রতিনিধি

কৃষকের ঘরে জন্ম, মাদ্রাসা থেকে পড়াশোনা শুরু, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর এবার দেশের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক পরীক্ষায় শিক্ষা ক্যাডারে প্রথম স্থান। ৪৯তম বিশেষ বিসিএসের শিক্ষা ক্যাডারে (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ) প্রথম হয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের ঝাউগারচর গ্রামের মেধাবী তরুণ আব্দুল্লাহ আল রাসেল।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে এ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে। এতে মোট ৬৬৮ জন প্রার্থী উত্তীর্ণ হন। তাদের মধ্যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে শীর্ষে উঠে আসে রাসেলের নাম।

বিসিএসে প্রথম হওয়ার অনুভূতি জানিয়ে রাসেল বলেন, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, যিনি আমাকে এই সাফল্য অর্জনের তৌফিক দিয়েছেন। পরিবারের নিরলস সহযোগিতা আর শিক্ষকদের অনুপ্রেরণাই আমাকে এখানে এনেছে। মাদ্রাসা থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এবং এখন শিক্ষা ক্যাডারে প্রথম হওয়া এটা শুধু আমার নয়, আমাদের অঞ্চলের তরুণদের জন্যও এক বড় অনুপ্রেরণা।

তিনি আরও বলেন, আমি কৃষকের ঘরে জন্মেছি। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার। আমার বাবা সায়েম উদ্দিন একজন কৃষক, মা কমলা খাতুন গৃহিণী। সীমিত সামর্থ্যের মধ্যেও তারা আমাকে পড়াশোনায় কখনো বাধা দেননি।

আব্দুল্লাহ আল রাসেল ২০১৪ সালে মির্জাপুর আলিম মাদ্রাসা থেকে মানবিক বিভাগে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০১৬ সালে আলিম পরীক্ষায় জিপিএ-৪.৬৪ পেয়ে উত্তীর্ণ হন। এরপর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে। সেখানে তিনি ২০২১ সালে অনার্সে সিজিপিএ ৩.৩৩ এবং ২০২২ সালে মাস্টার্সে সিজিপিএ ৩.৩৫ অর্জন করেন।

তরুণদের উদ্দেশে বিশেষ বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম হওয়া রাসেল বলেন, আমি চাই, গ্রামের মেধাবী ছেলেমেয়েরা যেন আত্মবিশ্বাস হারিয়ে না ফেলে। পরিশ্রম আর মনোযোগ থাকলে মাদ্রাসা থেকেও অনেক দূর এগিয়ে যাওয়া যায় এটাই আমার সাফল্যের সবচেয়ে বড় বার্তা।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৯তম বিশেষ বিসিএসে মোট ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী আবেদন করেন। তাদের মধ্যে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হন ১ হাজার ২১৯ জন। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৬৬৮ জন। গত ৯ নভেম্বর শেষ হয় মৌখিক পরীক্ষা। এই বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্য পদ পূরণের জন্য প্রার্থী বাছাই করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!