1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপের ৭৬ দিন আগেও খেলা নিয়ে দোটানায় মেসি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিশ্বকাপের ৭৬ দিন আগেও খেলা নিয়ে দোটানায় মেসি

প্রতিনিধি

কাতারে ফ্রান্সের বিপক্ষে ফাইনালের আগে লিওনেল মেসি শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিয়েছিলেন। তবে নাটকীয় জয়ে শিরোপা হাতে নেওয়ার পর আকাশী নীল জার্সিতে এখনো মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক। আরেকটি বিশ্বকাপ ঘনিয়ে আসছে। মাঝেমধ্যে ইনজুরিতে পড়লেও মাঠে সমহিমায় উজ্জ্বল তিনি। কিন্তু এখনো নিশ্চিত করেননি, পরের বিশ্বকাপে খেলবেন কি না। অথচ হাতে আছে আর মাত্র ৭৬ দিন।মৌরিতানিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে ঘরের মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচে তাকে বেঞ্চে রাখা হবে বলে গুঞ্জন। তাকে বদলি নামানো হতে পারে। এই ম্যাচের আগে জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি বললেন, মেসি এখনো সিদ্ধান্ত নেননি তিনি এই বিশ্বকাপে খেলবেন কি না।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচকে প্রশ্ন করা হয়েছিল, মেসি আসন্ন বিশ্বকাপে খেলবেন কি না। স্কালোনি বললেন, ‘এটা তাকে (মেসি) জিজ্ঞাসা করার মতো প্রশ্ন।’ ২০২২ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা ও দেশের সর্বকালের শীর্ষ গোলদাতাকে নিয়ে তার কথা, ‘আমি যতদূর জানি, আপনারাও সেটা জানেন। তার বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে আমি সবকিছু করছি। আমি বিশ্বাস করি ফুটবলের ভালোর জন্য তার থাকা উচিত। এই সিদ্ধান্ত নেওয়ার আমি কেউ নই। এটা তার ব্যাপার, তার মানসিক ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।’

তিনি আরও বলে গেলেন, ‘এটা কঠিন। কারণ শুধু যে আর্জেন্টাইনরা তাকে দেখতে চায় তা নয়, সবাই চায়। আমি চাই সে খেলুক। কিন্তু সিদ্ধান্ত নেবে সে। মানসিক প্রশান্তি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার। আমাদের এটা নিয়ে কোনো তাড়া নেই। আমরা জানি সে দলের ও নিজের ভালোর জন্যই সিদ্ধান্ত নেবে। আমরা আশাবাদী সে থাকবে।’

বিশ্বকাপে খেলা নিয়ে দোনোমনায় থাকলেও মেসি নিজেকে তৈরি রাখছেন। তাকে নিয়েই জাতীয় দলে স্কোয়াড ঘোষণা করে যাচ্ছেন স্কালোনি। মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে আসন্ন দুটি প্রীতি ম্যাচেই মেসি থাকবেন বলে নিশ্চিত করেছেন কোচ, ‘মেসি দুটি ম্যাচেই খেলবে। কিন্তু আমরা দেখব সে শুরুর একাদশে থাকে কি না।’ তিনি বললেন, ‘ঘরের মাঠে আরও দুটি ম্যাচ পাওয়া, একজন আর্জেন্টাইনের জন্য তাকে (মেসি) মাঠে দেখতে পাওয়া এবং সেখানে তার উপভোগ্য মুহূর্ত উপভোগ করতে পারা দারুণ সুযোগ।’

আর্জেন্টিনার বিশ্বকাপ শুরু হবে আলজেরিয়ার বিপক্ষে ১৬ জুন। এরপর ‘জে’ গ্রুপে তাদের খেলা অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!