1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিশ্বকাপের ভেন্যু উন্মুক্ত করার দিনেই প্রাণ গেল সমর্থকের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিশ্বকাপের ভেন্যু উন্মুক্ত করার দিনেই প্রাণ গেল সমর্থকের

প্রতিনিধি

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১১ জুন। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ঘরের মাঠ আজতেকা (আনুষ্ঠানিক নাম এস্তাদিও ব্যানর্তে) স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দেবে। এটি প্রথম কোনো ভেন্যু, যেখানে তিনটি বিশ্বকাপের ম্যাচ হতে যাচ্ছে। মেক্সিকো সিটির এই স্টেডিয়ামে খেলেছেন কিংবদন্তি পেলে এবং দিয়েগো ম্যারাডোনা। আসন্ন মেগা ইভেন্টের জন্য ঐতিহাসিক ভেন্যুটি সংস্কারের পর উন্মুক্ত করা হয়েছে।

গতকাল (শনিবার) আজতেকা স্টেডিয়ামের সংস্কারকৃত রূপ উন্মক্ত করার দিনেই সেখানে প্রায় হারিয়েছেন এক ফুটবলভক্ত। স্টেডিয়াম উন্মুক্ত করার পর প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগেই ওই দুর্ঘটনা ঘটার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিশ্বকাপের প্রস্তুতিতে মেক্সিকো সিটির মাঠটিতে আজ (রোববার) রাতে প্রীতি ম্যাচে স্বাগতিকদের সঙ্গে লড়বে পর্তুগাল।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পর্তুগাল-মেক্সিকোর এই ম্যাচে আজতেকা স্টেডিয়াম বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত তা পর্যবেক্ষণ করা হবে। যেখানে আসন্ন মেগা ইভেন্টটির ফাইনালও অনুষ্ঠিত হবে। এই ভেন্যুতে নিহত ফুটবলভক্ত মাদকাসক্ত ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের তথ্যমতে– ওপর থেকে নিচ তলার বক্স সিটে লাফ দিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। এরপর তিনি একেবারে নিচ তলায় পড়ে যান।

এর আগে ফেব্রুয়ারিতে মেক্সিকোর সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত মাদক চক্রের প্রধান নিহত হওয়ার পর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে সেই প্রশ্ন উঠেছিল। ঘটনাটি ঘটে ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজক শহর গুয়াদালাহারার কাছাকাছি। মাদক চক্রের সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সহিংসতা ছড়িয়ে পড়ার ঘরোয়া ফুটবল প্রতিযোগিতাও সাময়িকভাবে বন্ধ ছিল। একইভাবে শঙ্কায় পড়ে যায় পর্তুগাল-মেক্সিকোর ম্যাচ নিয়ে।

এখন পর্যন্ত মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। যেখানে শিরোপা উঁচিয়ে ধরেন যথাক্রমে ব্রাজিল ফুটবলের রাজা পেলে এবং শেষ আসরে আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা। আসন্ন ২০২৬ বিশ্বকাপে আজতেকায় গ্রুপপর্বে তিনটি, রাউন্ড অব ৩২ এবং শেষ ষোলোতে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!