1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিপিএল ফাইনাল দেখতে মিরপুরে সমর্থকদের ঢল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিপিএল ফাইনাল দেখতে মিরপুরে সমর্থকদের ঢল

প্রতিনিধি

বিপিএলের ফাইনাল শুরু হতে এখনও ঘণ্টা দুয়েকের বেশি সময় বাকি। এরই মধ্য লোকে লোকারণ্য হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম এলাকা। পছন্দের দলকে সমর্থন জানাতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন ক্রিকেটপ্রেমীরা।

ফাইনালের টিকিট আগেই বিক্রি শেষ হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল বিসিবি। অনেক সমর্থকের হাতে কাঙ্ক্ষিত ‘সোনার হরিণ’ টিকিট থাকলেও কেউ আবার এখনও সংগ্রহ করতে পারেননি। তবুও ছুটে এসেছেন। শেষ মুহূর্তে স্টেডিয়াম এলাকা থেকে পেয়ে যাবেন এই আশায়।

এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় মোহাম্মদ মনছুর নামের এক সমর্থকের। রাজশাহী ওয়ারিয়র্সের এ সমর্থক এখনও টিকিট পাননি। তিনি বলছিলেন, কিছুটা বেশি দামে হলেও হয়তো পেয়ে যাবেন। যেভাবেই হোক আজকের ম্যাচটা মিস করতে চান না। একই রকম পরিস্থিতি আরও অনেকেরই।

স্টেডিয়াম এলাকায় ঘুরে রাজশাহীর সমর্থকদেরই বেশি দেখা মিলল। সে তুলনায় চট্টগ্রাম রয়্যালসের দর্শক হাতেগোনা। দলবদ্ধ ভাবে ‘রাজশাহী রাজশাহী’ স্লোগান তুলে স্টেডিয়াম অভিমুখে আসতেও দেখা গেছে অনেককে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!