1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিদেশি মদসহ পলাতক আসামী নাফিজ আটক - NEWSTVBANGLA
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

বিদেশি মদসহ পলাতক আসামী নাফিজ আটক

প্রতিনিধি

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে বিদেশি মদসহ একজন পলাতক আসামীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা পুলিশ।

আটককৃতের নাম নাফিজ মোহাম্মদ আলম। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে বিভিন্ন ব্রান্ডের ২৬ বোতল বিদেশি মদ, ৩২টি কোলার ক্যান, ১টি ল্যাপটপ, ১টি আইফোন, ১টি মোটরসাইকেল, দুটি সিসা স্ট্যান্ট  ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়।

রোববার (৯ এপ্রিল ২০২৩) সন্ধ্যা ৭টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ভাটারা থানা পুলিশ সূত্রে জানা যায়, নাফিজ ভাটারা থানার ২০২১ সালের একটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানা পুলিশ আরো জানায়, নাফিজ ভাটারা থানা এলাকাসহ আশপাশের এলাকায় বিদেশি মদের ব্যবসা করতো।

আটককৃত নাফিজের বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় পূর্বের একাধিক মাদকসহ  পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!