1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিজয় সরণির কলমিলতা বাজারে ভয়াবহ আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

বিজয় সরণির কলমিলতা বাজারে ভয়াবহ আগুন, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

প্রতিনিধি

রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) ভোরে দুইতলা বিশিষ্ট এই মার্কেটের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যে সকাল ৫টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের তীব্রতা বেশি হওয়ায় একে একে ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ইউনিটগুলো যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন তদন্তের মাধ্যমে আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!