1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই

প্রতিনিধি

বাংলাদেশের বিচার ব্যবস্থা আরও শক্তিশালী ও কার্যকর করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং নরওয়ে সরকারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) নরওয়ে দূতাবাসে এই চুক্তি সম্পন্ন হয়।

এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা জোরদার করা, সুপ্রিম কোর্ট সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি করা এবং বিচার খাতে দীর্ঘমেয়াদি সংস্কারের মাধ্যমে জনগণের আস্থা ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা উন্নত করা।

চুক্তিতে স্বাক্ষর করেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন।

এই অংশীদারিত্বের আওতায় সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, আধুনিক সরঞ্জাম সরবরাহ এবং নবনিযুক্ত কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি বিচার বিভাগ, সরকার, আইন পেশাজীবী, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের মধ্যে সংলাপের মাধ্যমে বিচারিক স্বাধীনতা সম্পর্কে সচেতনতা ও সহযোগিতা বাড়ানো হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বিচার খাতে চলমান সংস্কারকে আরও সুসংহত করবে এবং দীর্ঘমেয়াদে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনগণের আস্থাভাজন বিচার ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!