1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএসটিআই’র হালাল ল্যাবরেটরির আধুনিকায়নে কাজ করবে বিটিএফ : সমঝোতা স্মারক স্বাক্ষর - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

বিএসটিআই’র হালাল ল্যাবরেটরির আধুনিকায়নে কাজ করবে বিটিএফ : সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রতিনিধি

 বিএসটিআই এবং ইউএসডিএ’র সহায়তাপুষ্ট বাংলাদেশ ট্রেড ফেসিলেটেশন (বিটিএফ) প্রকল্পের  মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ বুধবার রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ স্ট্যান্ডর্ডাস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিএসটিআই’র মহাপরিচালক মোঃ আবদুস সাত্তার এবং মার্কিন যুক্তরাষ্ট সরকারের কৃষি বিষয়ক সংস্থা ইউএসডিএ’র প্রকল্প পরিচালক মাইকেল জে. পার নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ন্যাশনাল কোডেক্স কনট্যাক্ট পয়েন্ট হিসেবে বিএসটিআই’র সক্ষমতা বৃদ্ধি, হালাল ল্যাবরেটরির আধুনিকায়ন, টিবিটি এনকোয়ারি পয়েন্ট হিসেবে আমদানি-রপ্তানি সেবা সহজীকরণ এবং ডাটাবেজভিত্তিক ঝুঁকি নিরূপণ ও ঝুঁকি প্রশমনের মাধ্যমে বাণিজ্য বাঁধা দূরীকরণই-এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিএসটিআই’র মহাপরিচালক বলেন, সরকারের ভিশন’কে সামনে রেখে বিএসটিআই’কে স্মার্ট প্রতিষ্ঠানে রূপান্তর করতে তারা কাজ করে যাচ্ছেন।  
তিনি বলেন, সমঝোতা স্মারকের অধীনে পরিচালিত কার্যক্রম বিএসটিআই’কে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রাখতে সহায়তা করবে। সমঝোতা স্মারক অনুযায়ী বটিএফ কৃষি খাতে বাণিজ্য সুবিধার প্লাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে স্থানীয় উৎপাদক এবং আন্তর্জাতিক বাণিজ্য অংশীদার উভয়ই উপকৃত হবে বলেও বিএসটিআই’র মহাপরিচালক উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!