1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপির সঙ্গে বৈঠকে শিক্ষকদের সন্তুষ্টি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিএনপির সঙ্গে বৈঠকে শিক্ষকদের সন্তুষ্টি

প্রতিনিধি

বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হবে—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন আশ্বাসে সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয়করণ আন্দোলন ঐক্য জোটের শিক্ষক নেতারা।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে এ সন্তুষ্টি প্রকাশ করেন তারা।

বৈঠক শেষে সংগঠনের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজীজী সাংবাদিকদের বলেন, ‘বিএনপি মহাসচিব আমাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি বলেছেন, তাদের দল ক্ষমতায় গেলে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি—বেসরকারি প্রতিষ্ঠান জাতীয়করণ—বাস্তবায়ন করা হবে।’

আজীজী জানান, মির্জা ফখরুল অর্থ উপদেষ্টার সঙ্গেও ফোনে কথা বলেন। শিক্ষকদের প্রস্তাব ও আর্থিক দিকগুলো নিয়ে সেখানেও বিস্তারিত আলোচনা হয়। শিক্ষক প্রতিনিধি দল বৈঠকে প্রস্তাব করে, আপাতত যদি ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধি করা হয়, তাহলে অন্য দাবিগুলো পরবর্তী সময়ে বিবেচনা করা যেতে পারে। এ বিষয়ে রাজনৈতিক ঐক্য গড়ে তুলে সরকারকে অনুরোধ জানাতেও তারা কাজ করছেন বলে জানান আজীজী।

তিনি বলেন, ‘বিএনপি মহাসচিবের আন্তরিকতায় আমরা আশ্বস্ত হয়েছি। তিনি শুধু আশ্বাসই দেননি, বাস্তবায়নের দিকেও মনোযোগী হয়েছেন—এটা আমাদের আন্দোলনে নতুন প্রেরণা দিয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!