1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বিএনপিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

প্রতিনিধি

নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে বিএনপি প্রার্থী আব্দুর গফুর সরকারকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী মির্জা মো. শওকত আকবর (রওশন)৷

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করে দলীয় প্রার্থীকে সমর্থন দেন।

এর আগে গত শুক্রবার রাতে আরেক স্বতন্ত্র প্রার্থী এস এম মামুনুর রশীদ মামুন বিএনপির প্রার্থী আব্দুর গফুর সরকারকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

স্বতন্ত্র প্রার্থী মির্জা মো. শওকত আকবর রওশন বলেন, আমি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। তবে জাতীয় পার্টির জন্য শ্রম দিয়েছি দল আমাকে সেভাবে মূল্যায়ন করেননি। আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঁঠাল প্রতীক নিয়ে নির্বাচন করছি। তবে আমি বিএনপির রাজনীতিকে ভালোবেসে আজকে দলে যোগদান করলাম সেই সঙ্গে দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

এ বিষয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী-৪ আসনের বিএনপির প্রার্থী আব্দুর গফুর সরকার বলেন, গতকাল মামুন নামে এক স্বতন্ত্র প্রার্থী বিএনপিকে ভালোবেসে আমাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। আজকেও রওশন নামে এক প্রার্থী বিএনপিকে ভালোবেসে সর্মথন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। রওশনের সঙ্গে জাতীয় পার্টির প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!