1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাতিল হলেও তালিকায় ‘পাশা’, কার্ড দিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাতিল হলেও তালিকায় ‘পাশা’, কার্ড দিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা

প্রতিনিধি

পর্যবেক্ষক সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা)-র অনুমোদন বাতিলের ঘোষণা এলেও নাটকীয় মোড় নিয়েছে ঘটনাটি। সমালোচনার মুখে এই সংস্থার ১০ হাজারের বেশি পর্যবেক্ষকের অনুমতি বাতিল করা হলেও, ইসির জনসংযোগ শাখা থেকে পাঠানো সর্বশেষ তালিকায় সংস্থাটিকে কার্ড দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।রোববার (০৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল মল্লিক স্বাক্ষরিত এক নির্দেশনায় রিটার্নিং কর্মকর্তাদের এই তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০২৫ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ৮১টি নিবন্ধিত সংস্থাকে অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে কেন্দ্রীয়ভাবে ৭ হাজার ৯৯৭ জন এবং স্থানীয়ভাবে ৪৭ হাজার ৪৫৭ জনসহ সর্বমোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক ভোট দেখার সুযোগ পাচ্ছেন।

পর্যবেক্ষক কার্ড ও গাড়ির স্টিকার ইস্যুর ক্ষেত্রে কমিশন কিছু কঠোর শর্তারোপ করেছে। পর্যবেক্ষকদের জন্ম তারিখ অবশ্যই ১১ ফেব্রুয়ারি ২০০৫ বা তার আগে হতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে এসএসসি ও এইচএসসি বা সমমানের সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা দিতে হবে। প্রতিটি সংস্থার প্রধানকে এই মর্মে প্রত্যয়ন দিতে হবে যে, তাদের নিয়োজিত পর্যবেক্ষকদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

সম্প্রতি ইসির তালিকায় দেখা যায়, ৮১টি সংস্থার মধ্যে ‘পাশা’ নামক সংস্থাটি একাই ১০ হাজার ১২৯ জন স্থানীয় এবং ৪৩০ জন কেন্দ্রীয় পর্যবেক্ষকের অনুমতি পেয়েছে। একটিমাত্র সংস্থাকে এতো বিশাল সংখ্যক পর্যবেক্ষকের অনুমতি দেওয়া নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে সংস্থাটির সক্ষমতা যাচাই করে শনিবার (৭ ফেব্রুয়ারি) তাদের অনুমোদন বাতিলের বিষয়টি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু এর একদিন পরই ইসির পাঠানো তালিকায় পুনরায় সংস্থাটির নাম অন্তর্ভুক্ত থাকায় খোদ নির্বাচন কমিশনের ভেতরেই সমন্বয়হীনতার প্রশ্ন উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!