1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাগেরহাটে বেকার ৫০ হাজার, চাকরির খোঁজে আরও ২৬ হাজার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড

বাগেরহাটে বেকার ৫০ হাজার, চাকরির খোঁজে আরও ২৬ হাজার

প্রতিনিধি

বাগেরহাট জেলায় প্রায় ৫০ হাজার মানুষ বর্তমানে বেকার রয়েছেন এবং চাকরির সন্ধানে আছেন আরও ২৬ হাজারের বেশি নাগরিক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর তথ্যে এ চিত্র উঠে এসেছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে জানানো হয়, ১৬ লাখ ১৩ হাজার ৭৬ জনের জনসংখ্যার এই জেলায় বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন ৪ লাখ ৯১ হাজার ৯৭৫ জন। গৃহস্থালি কাজে নিয়োজিত রয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৯৩৪ জন। এছাড়া বেকার রয়েছেন ৪৯ হাজার ৪২০ জন এবং চাকরির সন্ধানে আছেন ২৬ হাজার ৪৫৮ জন।

অর্থনৈতিক শুমারি অনুযায়ী, বাগেরহাটে মোট ৪৬ হাজার ৮২৬টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে কুটির শিল্প ৩৫ হাজার ৩৯১টি, ক্ষুদ্র শিল্প ৫০৭টি, ছোট শিল্প ১০ হাজার ৮৬৪টি, মাঝারি শিল্প ৩৯টি এবং বৃহৎ শিল্প মাত্র ২৫টি। কর্মসংস্থান বৃদ্ধির জন্য মাঝারি ও বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। তিনি বলেন, অর্থনৈতিক শুমারি জেলার অর্থনৈতিক সম্ভাবনা, কর্মসংস্থান ও বিনিয়োগ পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরেছে। নির্ভুল তথ্যের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন আরও কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!