1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাউফলে নাতনিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

বাউফলে নাতনিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার

প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে লালু শাহ (৬০) নামের এক বৃদ্ধকে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত লালু শাহ সম্পর্কে শিশুটির চাচাতো নানা হন।

শুক্রবার (৬ মার্চ) রাতে ঢাকার লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (১ মার্চ) বিকেল ৫ টার দিকে বাউফলের ধানদী গ্রামে নানা বাড়িতে শিশুটি খেলতে বের হলে চাচাতো নানা লালু শাহ কৌশলে তাকে একটি নির্জন ঘরে নিয়ে যান এবং ধর্ষণ করেন। শিশুটির ডাক-চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে বিষয়টি প্রকাশ পায়। এরপরে শিশুটিকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকেই পলাতক ছিলেন নানা লালু শাহ।

অভিযুক্ত গ্রেপ্তার থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে অভিযুক্তকে ঢাকা থেকে বাউফল থানায় নিয়ে আসা হচ্ছে। এরপরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!