1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশ সফর করতে চান ফিফা প্রধান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

বাংলাদেশ সফর করতে চান ফিফা প্রধান

প্রতিনিধি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, আগামী দুই মাসের মধ্যে তিনি বাংলাদেশ সফর করতে চান এবং বাংলাদেশের নারী ফুটবলের জন্য অর্থায়নের আশা করছেন।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ফিফা প্রধান এই মন্তব্য করেন।

ইনফান্তিনো খেলাধুলাকে কার্বন নিরপেক্ষ করার ক্ষেত্রে ইউনূসের ধারণার প্রশংসা করে বলেন, ফিফা দক্ষিণ এশীয় অঞ্চলে ফুটবলের উন্নয়নে সহায়তা করবে।

তিনি অধ্যাপক ইউনূসকে বলেন, আমি আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চাই।

প্রধান উপদেষ্টা বাংলাদেশের নারী ফুটবলারদের জন্য ডরমিটরি এবং অন্যান্য অবকাঠামো নির্মাণের জন্য তার সহায়তা কামনা করলে তিনি আরও বলেন, ফিফা বাংলাদেশে মহিলা ফুটবলের জন্য অর্থায়ন করতে চায়।

ইনফান্তিনো বলেন, ফিফা সৌদি আরবে নারী ফুটবলেও সহায়তা করবে এবং সেখানে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীরাও ফিফার এই পদক্ষেপ থেকে উপকৃত হবেন।

ইনফান্তিনো দুঃখ প্রকাশ করে বলেন, তিনি আমন্ত্রিত হলেও চলমান যুব উৎসবে বাংলাদেশ সফর করতে পারেননি।

বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলামও বৈঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!