1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশ ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্যিক লেনদেন করতে চায়। - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

বাংলাদেশ ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্যিক লেনদেন করতে চায়।

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের এই মন্ত্রী বলেছেন, ‌‌‘‘ইতিমধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কা আমাদের সাথে কথা বলছে এবং তারা চায় আমরা অবিলম্বে এটা শুরু করি। উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশও সেদিকে তাকিয়ে আছে। আমি মনে করি, মানুষের উপকার হয় কি না সেটি দেখার জন্য কিছু সময় লাগবে। এরপর আমাদের এই লেনদেন ব্যবস্থায় আরও কিছু উন্নত ও দূরপ্রাচ্যের দেশ যোগ দেবে।’’

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ধীরে ধীরে বুঝতে পারছে যে, দেশীয় মুদ্রায় ব্যবসার বেশ কিছু সুবিধা রয়েছে।এর আগে, গত বছরের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছ থেকে অপরিশোধিত তেল কেনার সময় ভারতীয় রুপিতে প্রথমবারের মতো অর্থ পরিশোধ করে ভারত। ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) আমদানিকারকদের ভারতীয় রুপিতে অর্থ প্রদানের অনুমতি দেওয়ার এক বছর পর এই লেনদেন হয়। এই পদক্ষেপ ভারতের স্থানীয় মুদ্রায় বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গয়াল বলেছেন, ‘‘আমরা সংযুক্ত আরব আমিরাত দিয়ে শুরু করেছি। ভারতীয় রুপিতে পাওনা গ্রহণ করা প্রথম দেশগুলোর মধ্যে একটি ছিল সংযুক্ত আরব আমিরাত। এটার এখন চাহিদা বাড়ছে। আমরা এমন অনেক দেশ পেয়েছি, যারা স্থানীয় মুদ্রা ও রুপির মাধ্যমে সরাসরি লেনদেন শুরু করতে চায়।’’পিটিআই বলছে, বিশ্বের বেশিরভাগ আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে স্থিতিশীল রয়েছে ভারতীয় রুপি। বিশেষজ্ঞরা বলছেন, এই স্থিতিশীলতার কারণে র্ব্তমানে বিশ্বের বিভিন্ন দেশ রুপির মাধ্যমে গড়ে ওঠা বাণিজ্যিক লেনদেনের সম্পর্ক রক্ষা করতে চায়।

গত কয়েক মাসে বিশ্বের বেশ কয়েকটি দেশ রুপির মাধ্যমে বাণিজ্যিক লেনদেন শুরু করেছে। পাশাপাশি আরও কয়েকটি দেশ রুপিতে লেনদেন শুরুর প্রক্রিয়ায় আছে।

২০২২ সালের জুলাইয়ে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) ভারতের আন্তর্জাতিক বাণিজ্য রুপিতে নিষ্পত্তির অনুমতি দেয়। সেই অনুযায়ী, অনুমোদিত ভারতীয় ব্যাংকগুলো অংশীদার বাণিজ্যিক দেশের ব্যাংকগুলোকে বিশেষ রুপি ভস্ত্রো অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয়।

এই ঘটনার পর থেকে বিশ্বের অন্তত ২২টি দেশের বিভিন্ন ব্যাংক স্থানীয় মুদ্রায় বাণিজ্যিক লেনদেন সম্পন্ন করার জন্য ভারতীয় ব্যাংকগুলোতে বিশেষ রুপি ভস্ত্রো অ্যাকাউন্ট খুলেছে। এসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, বেলারুশ, বতসোয়ানা, ফিজি, জার্মানি, গায়ানা, ইসরায়েল, কেনিয়া, মালয়েশিয়া, মরিশাস, মিয়ানমার, নিউজিল্যান্ড, ওমান, রাশিয়া, সিচেলিস, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা, মালদ্বীপ, কাজাখস্তান এবং যুক্তরাজ্য।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!