1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশ ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত! - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত!

অনলাইন ডেস্ক :

দেশে আজ (১২ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এই মাসে গ্রাহকরা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকিং লেনদেন করতে পারবেন। আর বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, রমজানে ব্যাংকের লেনদেনের সময় ৩০ মিনিট কমেছে। রোজার মাসজুড়ে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। সেই হিসাবে রমজানে ব্যাংকে বিরতিহীনভাবে লেনদেন চলবে পাঁচ ঘণ্টা।

এর আগে দেশের ব্যাংকগুলোয় অফিস সূচি হলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে লেনদেন চলে সাড়ে ৩টা পর্যন্ত।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, পবিত্র রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।

রোজার মাসের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, অধস্তন আদালত ও অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আপিল বিভাগের আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত। তবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে আপিল বিভাগের অফিসের কার্যক্রম।

হাইকোর্ট বিভাগের আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত। অফিস চলবে সকাল ৯টা ১৫ মিনিট থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!