1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বিদ্যমান দ্বৈত কর আরোপ পরিহার সংশোধনপূর্বক নতুন চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বিদ্যমান দ্বৈত কর আরোপ পরিহার সংশোধনপূর্বক নতুন চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বিদ্যমান দ্বৈত কর আরোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত চুক্তি সংশোধনপূর্বক নতুন চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে বর্তমানে বিশ্বের অনেক দেশের দ্বৈত করারোপ পরিহার চুক্তি রয়েছে। ওই চুক্তির মাধ্যমে উভয় দেশ সমঝোতার ভিত্তিতে করের ক্ষেত্রে বিশেষ কিছু সুবিধা দিয়ে থাকে। এ সুবিধা নিয়ে ওইসব দেশের প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যক্তি বাংলাদেশ থেকে তাদের অর্জিত অর্থ নিজ দেশে পাঠানোর সময় হ্রাসকৃত হারে কর পরিশোধ করতে পারে।

তবে এ ক্ষেত্রে হ্রাসকৃত করের হার কর্তন ছাড়াই বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে ওই প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যক্তির ক্ষেত্রে দ্বৈত করারোপ চুক্তির আওতায় কী পরিমাণ কর কর্তন আইনসঙ্গত— এ সম্পর্কিত এনবিআরের সুনির্দিষ্ট অনুমোদন নেওয়ার আবশ্যকতা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!