1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে যা বললেন আফ্রিদি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে যা বললেন আফ্রিদি

প্রতিনিধি

বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে যা বললেন আফ্রিদি
সম্প্রতি নিরাপত্তা শঙ্কায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেয়া হয় মুস্তাফিজুর রহমানকে। এরপর একই কারণ দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যেই আইসিসির কাছে বিকল্প ভেন্যু চেয়েছে তারা।

বিসিবির এসব সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি। তার মতে, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা শুধু বাংলাদেশ নয়, পুরো ক্রিকেট বিশ্বের জন্যই লজ্জাজনক। ভারত টাকার দাপট দেখাচ্ছে বলেও মন্তব্য করেছেন সাবেক এই ক্রিকেটার।

তিনি বলেন, ‘ক্রিকেট বিশ্বের জন্য এটা খুবই লজ্জার। ভারতই শুরু করছে এবং শেষ এরাই করবে। তাছাড়া অন্যরা এনাদের সাথে চলাচল বন্ধ করে দেবে। যেমন দেখা যাচ্ছে, বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক। টাকার দাপটে চলতেছে ভারত।’

আইসিসির বর্তমান সভাপতি জয় শাহ। তিনি একজন ভারতীয় এবং এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডেরও সভাপতি ছিলেন। আইসিসির শীর্ষ নেতৃত্বে ভারতীয় থাকায় অনেকেই মনে করেন আইসিসিতে তাদের বাড়তি প্রভাব রয়েছে। তবে আফ্রিদি এমনটা মনে করছেন না।

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আইসিসিতে ভালো চিন্তাধারা মানুষ রয়েছে। আইসিসি শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসির এর সাথে সম্পৃক্ত হওয়া খুবই জরুরী। ইন্ডিয়ার দিকে তারা বেশি ঝুঁকে থাকে, সেটা দ্রুত শেষ করতে হবে, ক্রিকেটকে অব্যাহত রাখতে হলে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!