1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে ‘মুখিয়ে আছে’ অস্ট্রেলিয়া - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে ‘মুখিয়ে আছে’ অস্ট্রেলিয়া

প্রতিনিধি

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ দলকে ম্যাচ খেলার আমন্ত্রণ জানানো যেন সোনার হরিণের মতো! এমনকি ঢাকায় আসতেও বেশ কার্পণ্য অজিদের। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো অজি মেয়েরা বাংলাদেশে খেলতে এসেছিল, ছেলেরা শেষবার ২০২১ সালে খেলেছে। তবে এখন গুঞ্জন চলছে অস্ট্রেলিয়ার মাটিতে নাজমুল হোসেন শান্তদের আমন্ত্রণ করার ব্যাপারে। এমনকি বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে নাকি মুখিয়েও আছে অস্ট্রেলিয়া।

মূলত ২০২৩-২০২৭ সালের আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) সূচি অনুসারে বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে হবে দেশটিকে। ওই সূচির অংশ হিসেবে দেশের মাটিতে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার দুটি টেস্ট খেলার কথা আছে। বাংলাদেশ দল এখন পর্যন্ত দু’বার অস্ট্রেলিয়া সফর করেছে। চলমান চক্রের অধীনে তৃতীয়বারের মতো সফর করবে তারা।

এ নিয়ে এক সংবাদ সম্মেলনে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী নিক হকলি বলেন, ‘বাংলাদেশ আমাদের পরবর্তী এফটিপি চক্রে রয়েছে। বাংলাদেশকে আতিথেয়তা দিতে আমরা মুখিয়ে আছি। ছেলেদের সফরের বর্তমান শঙ্কাটা হচ্ছে তাদের সঙ্গে কয়েক বছরের মাঝে খেলা নেই। কিন্তু আমরা সবার সঙ্গে কাজ করে যাব, সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও। দেখা যাক এফটিপিতে কী ধরনের সুযোগ রয়েছে।’

চলতি বছরে অস্ট্রেলিয়া নারী দল দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল। সেই সময় পাওয়া আতিথেয়তার প্রশংসা করে হকলি বলেন, ‘বছরের শেষ দিকে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মেয়েদের বাংলাদেশ সফর উপভোগ করেছি। মেয়েদের দল যে ধরনের আতিথেয়তা পেয়েছে, আমরা তার প্রশংসা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!