1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি স্থগিত রাখল ভারতীয় প্রতিষ্ঠান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি স্থগিত রাখল ভারতীয় প্রতিষ্ঠান

প্রতিনিধি

বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি স্থগিত রাখল ভারতীয় প্রতিষ্ঠান
বাংলাদেশের ও ভারতের মধ্যে চলমান টানাপোড়েনের প্রভাব পড়তে শুরু করেছে ক্রিকেট শিল্পেও। ভারতের শীর্ষ ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসজি বাংলাদেশের কয়েকজন শীর্ষ ক্রিকেটারের সঙ্গে স্পনসরশিপ চুক্তি নবায়ন আপাতত স্থগিত রেখেছে। এই তালিকায় রয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ও অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বিষয়টির সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, লিটন ও মুমিনুলের সঙ্গে এসজির চুক্তি নবায়নের কথা থাকলেও ভারত–বাংলাদেশের বর্তমান উত্তেজনার কারণে সেই প্রক্রিয়া ধীর হয়ে গেছে।

একই সূত্র আরও জানায়, গত বছর বাংলাদেশে অস্থিরতা শুরু হওয়ার সময় আরেক ভারতীয় প্রতিষ্ঠান সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ (এসএস) চার-পাঁচজন শীর্ষ বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে স্পনসরশিপ চুক্তি বাতিল করেছিল। তবে দুই দেশের সম্পর্কের উন্নতি হলে পরিস্থিতি বদলাতেও পারে।

 

এই টানাপোড়েনের সরাসরি আর্থিক প্রভাব পড়ছে বাংলাদেশের ক্রিকেট ও ক্রীড়া শিল্পে। সূত্রের ভাষ্য অনুযায়ী, শুধু খেলোয়াড়দের সঙ্গে চুক্তি নবায়ন স্থগিত নয়-গত ছয় মাস ধরে বাংলাদেশে এসজির ক্রিকেট সরঞ্জাম সরবরাহও বন্ধ রয়েছে। পাশাপাশি একসময় বাংলাদেশের কারখানায় তৈরি হয়ে যে বিপুল পরিমাণ ক্রীড়া পোশাক ও সরঞ্জাম ভারতে এসজি ও অন্যান্য প্রতিষ্ঠানে সরবরাহ হতো, সেই সরবরাহ চেইনও গত এক বছর ধরে কার্যত অচল।

দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়ে যায় আইপিএলকে কেন্দ্র করে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলার পর পরিস্থিতি ঘোলাটে হয়। কেকেআর গত নভেম্বরের নিলামে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল।

এই সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আইসিসিকে অনুরোধ করে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের চারটি ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য। বিসিবি এ বিষয়ে দু’বার আনুষ্ঠানিক আবেদন করেছে। তবে আইসিসি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!