1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাংলাদেশকে বুঝতে আল মাহমুদ পাঠ অপরিহার্য - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

বাংলাদেশকে বুঝতে আল মাহমুদ পাঠ অপরিহার্য

প্রতিনিধি

পল্লীকবি জসীমউদ্দীনের পর গ্রামবাংলার চিরায়ত লোকজ উপাদান, উপমা ও রূপককে আধুনিক কবিতার মূলধারায় সার্থকভাবে প্রতিষ্ঠা করেছেন কবি আল মাহমুদ। তাই বাংলাদেশকে বুঝতে হলে আল মাহমুদ পাঠ অপরিহার্য।

আধুনিক বাংলা সাহিত্যের এ কালজয়ী কবি আল মাহমুদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রোববার (ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণের ‘আল মাহমুদ কর্নার’-এ আয়োজিত বিশেষ স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। সাহিত্য সংগঠন ‘কালের কলস’ এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সোনালী কাবিন’ খ্যাত কবি আল মাহমুদকে ছাড়া আধুনিক বাংলা সাহিত্যের শেকড় চেনা অসম্ভব। বাংলাদেশ ও আল মাহমুদ দেশ ও কবিতার রূপকে একাকার হয়ে গেছে। বাংলাদেশকে বুঝতে হলে আল মাহমুদকে বুঝতে হবে। আল মাহমুদকে বুঝলে বাংলাদেশকে বুঝা যাবে। আল মাহমুদ সেই বুনোফুল যার সুগন্ধী ও সৌন্দর্য অপরিসীম।

সভায় কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মাহবুব মুকুল, কামাল মিনা ও শিমুল পারভীন এবং কবি মঈন মুনতাসীর, তানজীনা ফেরদৌস, ফরিদুজ্জামান ও শাহাদাত সুফল।

কালের কলসের সম্পাদক আবিদ আজমের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য মুশফিকা নিপা।

জাতিসংঘের সিভিল সোসাইটির প্রতিনিধি ড. আবুল কাশেম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজা, সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান, ড. কাজল রশীদ শাহীন, কবি ও সাংবাদিক শান্তা মারিয়া, প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দীন, কবি শাহীন রিজভী, চলচ্চিত্রকার পার্থিব রাশেদ এবং কবি ও গবেষক শামস আরেফিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!