1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বাঁচা-মরার লড়াইয়ে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে প্রোটিয়ারা - NEWSTVBANGLA
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শত শত মানুষের কান্নায় বিদায় ৪৪ জন! ইসরায়েলি হামলায় নিহতদের গণদাফন করল হিজবুল্লাহ ঘুরতে গিয়ে আর ফেরা হলো না! খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে সাপ দিয়ে খুন! ২০ লাখ রুপির বীমার টাকার লোভে ভয়ংকর ষড়যন্ত্র ফাঁস রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী লেবাননে হিজবুল্লাহর ৪৪ জনের গণদাফন, অংশ নিলেন শত শত মানুষ ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচে না থেকেও আলোচনায় মেসি, লড়াই গোল্ডেন বুটের গাবতলীতে স্পোর্টস কারে তল্লাশি, বিদেশি পিস্তলসহ আটক ১ পুরাতন এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, জব্দ নার্সারির গাছ খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বৈরী আবহাওয়ায় গভীর সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের, চলছে সতর্কতামূলক মাইকিং

বাঁচা-মরার লড়াইয়ে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে প্রোটিয়ারা

প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকার সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। নেদারল্যান্ডসের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজের জন্য তাই পূর্ণ শক্তির দল সাজিয়েছে প্রোটিয়ারা। ফিরেছেন দুই পেসার আনরিক নরকিয়া ও কাগিসো রাবাদা।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে নিজেদের শেষ দুই ওয়ানডের জন্য সোমবার ১৫ সদস্যের দল দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসের বিপক্ষে হেরেই গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল তারা। তারপর এই প্রথম ডাচদের মুখোমুখি হচ্ছে দলটি

ওভার-রেটের পেনাল্টি ছাড়া ম্যাচ দুটি জিততে পারলে এবং আগামী মে মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে আয়ারল্যান্ড অন্তত একটি ম্যাচ হারলে সরাসরি বিশ্বকাপে খেলার টিকেট পাবে দক্ষিণ আফ্রিকা।

৭৮ পয়েন্ট নিয়ে বর্তমানে সুপার লিগের টেবিলে ৯ নম্বরে আছে দক্ষিণ আফ্রিকা। ডাচদের বিপক্ষে দুই ম্যাচ জিতলে (প্রতি জয়ে ১০ পয়েন্ট) তারা টপকে যাবে ওয়েস্ট ইন্ডিজকে, ৮৮ পয়েন্ট নিয়ে আটে আছে ক্যারিবিয়ানরা। তাদের চেয়ে নেট রানরেটে এগিয়ে আছে প্রোটিয়ারা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা দক্ষিণ আফ্রিকার সবশেষ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করার দিনে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন অধিনায়ক টেম্বা বাভুমা। মঙ্গলবার হবে তার ফিটনেস পরীক্ষা। ওই সিরিজে বিশ্রামে ছিলেন নরকিয়া ও রাবাদা।

ডাচদের বিপক্ষে ম্যাচ দুটি ২০২১ সালে স্থগিত হওয়া সিরিজের অংশ। সেবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আর দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরনের প্রাদুর্ভাবে স্থগিত হয়ে যায় শেষ দুই ম্যাচ।সেই দুই ম্যাচ এখন হচ্ছে নতুন সূচিতে। যার প্রথমটি হবে আগামী শুক্রবার বেনোনিতে, রোববার পরের ম্যাচ জোহানেসবার্গে।

দক্ষিণ আফ্রিকা দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিয়ন ফোরটান, রেজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্ডা মাগালা, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিখ নরকিয়া, ওয়েইন পার্নেল, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!