1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বল টেম্পারিংয়ে ফখর জামানের নিষেধাজ্ঞা বহাল, আপিল খারিজ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

বল টেম্পারিংয়ে ফখর জামানের নিষেধাজ্ঞা বহাল, আপিল খারিজ

প্রতিনিধি

বল টেম্পারিংয়ের অভিযোগে পাকিস্তানি ব্যাটার ফখর জামানের ওপর আরোপিত দুই ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রেখেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টেকনিক্যাল কমিটি। তার করা আপিল খারিজ করা হয়েছে।

গত রোববার করাচি কিংসের বিপক্ষে লাহোর কালান্দার্সের ম্যাচে আচরণবিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত হন ফখর জামান। ম্যাচ চলাকালে বল বিকৃতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে তদন্তে দোষী সাব্যস্ত হলে তাকে মুলতান সুলতান্স ও ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।

এই শাস্তির বিরুদ্ধে আপিল করলেও পিএসএল টেকনিক্যাল কমিটি পুনরায় ঘটনা পর্যালোচনা করে আগের সিদ্ধান্ত বহাল রাখে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আর কোনো আপিলের সুযোগ নেই।

ঘটনাটি ঘটে করাচির ইনিংসের শেষ ওভারের আগে। জয়ের জন্য যখন ১৪ রান প্রয়োজন ছিল, তখন লাহোর অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি, ফখর জামান ও হারিস রউফ একত্রিত হন। এ সময় ফখরকে বল নিয়ে নাড়াচাড়া করতে এবং নখ দিয়ে আঁচড় কাটতে দেখা যায়।

বিষয়টি নজরে এলে আম্পায়ার ফয়সাল আফ্রিদি বল পরীক্ষা করেন এবং সহকারী আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে আলোচনা করে বল পরিবর্তনের সিদ্ধান্ত নেন। একই সঙ্গে ফিল্ডিং দলকে পাঁচ রান জরিমানা করা হয়, যা করাচির স্কোরবোর্ডে যুক্ত হয়। পরে তিন বল হাতে রেখেই জয় নিশ্চিত করে করাচি কিংস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!