1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বর্ণবাদবিরোধী লড়াই জোরদারে বৈশ্বিক উদ্যোগের আহ্বান বাংলাদেশের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বর্ণবাদবিরোধী লড়াই জোরদারে বৈশ্বিক উদ্যোগের আহ্বান বাংলাদেশের

প্রতিনিধি

বর্ণবাদ নির্মূল, সাম্য প্রতিষ্ঠা এবং মানব মর্যাদা রক্ষায় বৈশ্বিক প্রচেষ্টা আরও জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ-এ ‘আন্তর্জাতিক বর্ণবাদ নির্মূল দিবস’ উপলক্ষে আয়োজিত এক স্মারক সভায় সোমবার (২৩ মার্চ) এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বক্তব্যে তিনি বর্ণবাদ ও জাতিগত বৈষম্যবিরোধী বিভিন্ন আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষরের বিষয়টি তুলে ধরে এ ক্ষেত্রে দেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে রাখাইন ও গাজায় চলমান নিপীড়নের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনা-এর লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে পারেনি।

পররাষ্ট্রমন্ত্রী বিশ্বজুড়ে অভিবাসী শ্রমিকদের বঞ্চনা, শোষণ এবং ন্যায়বিচারে সীমিত প্রবেশাধিকারের বিষয়টি তুলে ধরে বলেন, এসব পরিস্থিতি জাতিসংঘের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। তিনি বৈষম্য ও অন্যায় প্রতিরোধে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, মানবাধিকার, সমতা ও মর্যাদা রক্ষায় দেশটি প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে।

বর্ণবাদমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো, অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!