1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বন্ধ প্রশিক্ষণ কক্ষে অগ্নিকাণ্ড - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বন্ধ প্রশিক্ষণ কক্ষে অগ্নিকাণ্ড

প্রতিনিধি

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বন্ধ প্রশিক্ষণ কক্ষে অগ্নিকাণ্ড
বরিশাল নগরের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের একটি বন্ধ প্রশিক্ষণ কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে কলেজ কর্তৃপক্ষ।

বুধবার (৭ জানুয়ারি) আসরের নামাজের পর নগরীর সিএন্ডবি রোড এলাকায় অবস্থিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কটন স্পিনিং ভবনের একটি বন্ধ প্রশিক্ষণ কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রথমে বিষয়টি লক্ষ্য করেন কলেজের অফিস সহায়ক সমান্ত বিশ্বাস। তিনি দ্রুত কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদের জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কিছু তুলা পুড়ে গেলেও বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তিনি বলেন, “আল্লাহর রহমতে বড় ক্ষতি হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা জানতে আগামীকাল (বৃহস্পতিবার) একটি তদন্ত কমিটি গঠন করা হবে।”

কলেজের সহকারী অধ্যাপক সেলিম আক্তার বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি কক্ষটি ধোঁয়ায় আচ্ছন্ন। পরে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। বন্ধ কক্ষে কীভাবে আগুন লাগলো, তা তদন্তের পর জানা যাবে।”

এ বিষয়ে বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফারুক হোসেন জানান, কটন স্পিনিং ভবনের সুতা তৈরির প্রশিক্ষণ কক্ষে তুলা ও সুতা থাকায় আগুন লাগার পর প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!