1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বরিশালে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধার, গ্রেপ্তার ৮ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

বরিশালে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক উদ্ধার, গ্রেপ্তার ৮

প্রতিনিধি

বরিশালের মুলাদী উপজেলায় সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং হাতবোমা তৈরির বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে মুলাদীর আরিফ মাহমুদ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে মুলাদী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর তৌফিক এসব তথ্য জানান।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার প্রত্যন্ত অঞ্চল সফিপুর ইউনিয়নের বালিয়াতলী ও মন্তাজপুর এলাকায় মুলাদী ও হিজলা সেনা ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

সংবাদ সম্মেলন সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হিজলা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জাহিদের নেতৃত্বে ৩০ জন এবং মুলাদী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর তৌফিকের নেতৃত্বে ৫৫ জন মোট ৮৫ জন সেনা সদস্য নিয়ে অস্ত্র ও মাদকবিরোধী যৌথ অভিযান চালানো হয়।

অভিযানকালে একটি রিভলবার, বিপুল পরিমাণ রামদা ও অন্যান্য দেশীয় অস্ত্রের পাশাপাশি হাতবোমা তৈরিতে ব্যবহৃত বিস্ফোরক দ্রব্য ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বালিয়াতলী গ্রামের ইব্রাহীম তালুকদারের ছেলে জোবায়ের তালুকদার (২৬), দাদন হাওলাদারের ছেলে ইয়াকুব হাওলাদার (২৫), মন্তাজপুর গ্রামের রহিম হাওলাদারের ছেলে রহমাতুল্লাহ (২৫), পশ্চিম বালিয়াতলী গ্রামের মৃত নাসির হাওলাদারের ছেলে তোফাজ্জেল (২৫), উত্তর বালিয়াতলী গ্রামের মৃত আনিচ হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার (২৫), নেকমত আলী ব্যাপারীর ছেলে লাবন ব্যাপারী (২৮), মোকলেছুর রহমান সরদারের মেয়ে মোরশেদা (৪৫) এবং সরোয়ার হোসেনের মেয়ে মিতু (২০)।

মেজর তৌফিক বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!