1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বরিশালে বৃদ্ধকে নৃশংসভাবে হত্যা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বরিশালে বৃদ্ধকে নৃশংসভাবে হত্যা

প্রতিনিধি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন রায়পাশা কড়াপুর ইউনিয়নে এক বৃদ্ধকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি ) রাত ১০ টায় এ হত্যাকাণ্ডের খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী (৬০)। তিনি সদর উপজেলার উত্তর কড়াপুর এলাকার মৃত নজির চৌধুরীর ছেলে।

বিষয়টি নিশ্চত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “দেলোয়ার হোসেন চৌধুরী নামের একজন ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথার বাম দিকে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে সিআইডি টিমসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা রয়েছে। মরদেহটি পোস্টমর্টেম এর জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। খুনের রহস্য উন্মোচন ও এর সাথে জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।”

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের শিবপাশা গ্রামের বাদামতলা এলাকায় বসুরহাট-কাশিপুর বাজার সড়কের একটি পরিত্যাক্ত খেতের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার পর মরদেহ সেখানে ফেলে রাখা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত সে ব্যাপারে প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি। রাত ১২ টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে আলামত সংগ্রহ ও তদন্তের কাজ করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!