1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বরিশালের সংগ্রহ ৬ উইকেটে ১৮৬ রান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বরিশালের সংগ্রহ ৬ উইকেটে ১৮৬ রান

নিজস্ব প্রতিনিধি :

ওপেনার ও অধিনায়ক তামিম ইকবালের হাফ-সেঞ্চুরি ও মোহাম্মদ সাইফুদ্দিনের ক্যামিও ইনিংসের সুবাদে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ৩১তম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান করেছে ফরচুন বরিশাল। ৪৫ বলে ৭১ রান করেন তামিম। ৬ বলে অপরাজিত ২৩ রান করেন সাইফুদ্দিন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০ বলে ৭৬ রানের সূচনা করেন বরিশালের তামিম ও পাকিস্তানের আহমেদ শেহজাদ। ৪টি চারে ২৪ রান করা শেহজাদকে নবম ওভারে আউট করে ঢাকাকে প্রথম সাফল্য এনে দেন পেসার আলাউদ্দিন বাবু।
শেহজাদ ফেরার পর সৌম্য সরকারকে নিয়ে ৩১ বলে ৪৮ রানের জুটি গড়েন তামিম। এই জুটিতেই ১১তম ওভারে এবারের মৌসুমে প্রথম হাফ-সেঞ্চুরি করেন ৩৪ বল খেলা তামিম।

তবে ১৪তম ওভারে বাবুর দ্বিতীয় শিকার হন ৭টি চার ও ৪টি ছক্কায় ৪৫ বলে ৭১ রান করা তামিম। দলীয় ১২৪ রানে তামিমের আউটের পর বরিশালের রানের চাকা ঘুড়িয়েছেন সৌম্য ও মাহমুদুল্লাহ। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি তারা। ১টি করে চার-ছক্কায় মাহমুদুল্লাহ ১০ বলে ১৩ এবং ৩টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে ২৮ রানে ফিরেন সৌম্য। মাহমুদুল্লাহ-সৌম্যর বিদায়ের পর স্লগ ওভারে মুশফিকুর রহিমকে ১ ও মেহেদি হাসান মিরাজ শূণ্য হাতে শিকার করেন ঢাকার পেসার তাসকিন আহমেদ। এতে বরিশালের রান তোলায় ভাটা পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!