1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বরিশালের নদী বন্দরে প্রস্তুত বিশালাকৃতির লঞ্চ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বরিশালের নদী বন্দরে প্রস্তুত বিশালাকৃতির লঞ্চ

প্রতিনিধি

বরিশালের নদী বন্দরে প্রস্তুত বিশালাকৃতির লঞ্চ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে রাজধানী ঢাকায় স্মরণকালের বৃহত্তম জনসমাগমে সড়ক ও নদী পথে যাচ্ছেন বরিশালের নেতাকর্মীরা।

ইতোমধ্যে বরিশাল লঞ্চঘাটে বিশালাকৃতির ৪টি লঞ্চ ধুয়ে মুছে প্রস্তুত করা হয়েছে। লঞ্চ ৪টি বরিশাল জেলা বিএনপির পক্ষ থেকে ভাড়া করা হয়েছে বলে জানিয়েছেন নদী বন্দর কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন বিকেল নাগাদ লঞ্চগুলো নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এদিকে বরিশাল জেলার ১০টি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সকাল থেকেই সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডগুলোতে ভিড় করছে।

এ দক্ষিণাঞ্চলের নেতাকর্মীদের মাঝে এই দিনটিকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তৃণমূল মনে করে, দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতার দেশে ফেরায় ভোটের রাজনীতি পাল্টে যাবে।

নদী বন্দরে সরেজমিনে দেখা গেছে, লঞ্চগুলোতে উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা রশি বেঁধে নিজ নিজ কর্মীদের জন্য জায়গা নির্ধারণ করছেন।দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেন, আমরা বরিশাল জেলা থেকে ৪টি লঞ্চ ও ২০টি বাসের ব্যবস্থা করেছি। এছাড়া নিজেদের উদ্যোগে হাজার হাজার নেতাকর্মী অলরেডি ঢাকায় যাচ্ছে। মহানগর থেকেও দুটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্য আমরা কয়েক দফায় সভা করেছি। আমারা বরিশাল বিভাগ থেকে ৫ লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছি। নেতাকর্মীর সড়ক ও নদী পথে ঢাকায় যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!