1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বরগুনায় মা ও দুই মেয়ের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বরগুনায় মা ও দুই মেয়ের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

প্রতিনিধি

বরগুনা জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেলে বরগুনা পৌরশহরে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, জেলা পরিষদের পরিচ্ছন্নতা কর্মী ইতি রাণী ও তার দুই কন্যার মৃত্যুর প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করতে হবে। একই সঙ্গে ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ, নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, ঘটনাটি ঘিরে জনমনে নানা প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে। তাই প্রশাসনকে দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে। মানববন্ধন থেকে আগামী ১৫ দিনের মধ্যে রহস্য উদঘাটনেরও দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ৩ জুন বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোর তৃতীয় তলার দুটি পৃথক কক্ষ থেকে ইতি রাণী ও তার দুই মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!