1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বনানীর বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

বনানীর বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি

রাজধানীর বনানীর আবাসিক এলাকার একটি বাসার ৬ তলা থেকে মারিয়া আক্তার (১৬) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

মারিয়া মাগুরা জেলার মোহাম্মদপুর থানার বিল্লা পাড়া গ্রামের মো. বাহারুল ইসলামের মেয়ে। তিনি বনানীর ৯ নং রোডের ব্লক-এফের ৪৯ নং বাসার ৬তলায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাত জানান, গতকাল (বৃহস্পতিবার) রাতে খবর পেয়ে বনানীর ওই বাসায় গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহ ফ্লোরে শায়িত অবস্থায় ছিল। মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় বনানী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

তিনি আরও জানান, মমিন নামে এক ব্যবসায়ীর বাসায় গত দুই বছর ধরে গৃহকর্মীর কাজ করে মারিয়া আক্তার। এই বাসায় তার ফুফুও কাজ করে। তার বোনকে অন্য একটি বাসায় কাজের জন্য পাঠাতে চায় তার মা। কিন্তু সে তার মাকে ফোনে নিষেধ করে। এই নিয়ে তার মায়ের সঙ্গে মোবাইলে বাগবিতণ্ডা হয় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!