1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বড় ব্যবধানে জয়ের পথে বিএনপির আফরোজা খানম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

বড় ব্যবধানে জয়ের পথে বিএনপির আফরোজা খানম

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-৩ আসনের ৫৪ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ৫৮ হাজার ২৯৭ ভোট পেয়ে বিএনপির প্রার্থী আফরোজা খানম এগিয়ে রয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী (জামায়াত জোট) মুফতি মুহাম্মদ সাঈদনুর রিকশা প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৫৭৪ ভোট। এ ছাড়া, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান (ফুটবল) পেয়েছেন ৫ হাজার ৪০৬ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে এই তথ্য পাওয়া গেছে।

বিএনপির প্রার্থী আফরোজা খানম প্রায়ত সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর মেয়ে। বাবার হাত ধরেই তিনি রাজনীতিতে এসেছেন। ২০০১ সাল থেকে তিনি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হন। এর পর থেকে দলের নেতা-কর্মী ও নির্বাচনী আসনের সাধারণ মানুষের মন জয় করে আসছেন। বিগত স্বৈরাচার আওয়ামী লীগের সময়ে দলের নেতা-কর্মীদের নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। আফরোজা খান রিতা জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলের নেতা-কর্মীরা বলেন, মানিকগঞ্জ-৩ আসন থেকে আফরোজা খানম বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন। তিনি এই আসনে থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে নির্বাচনী আসনের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!