1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বছরের প্রথম দিন মস্কোতে টানা ৬ ঘণ্টা ড্রোন হামলা ইউক্রেনের - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

বছরের প্রথম দিন মস্কোতে টানা ৬ ঘণ্টা ড্রোন হামলা ইউক্রেনের

প্রতিনিধি

বছরের প্রথম দিন ১ জানুয়ারি সন্ধ্যা ৭টা থেকে রাত ১টা পর্যন্ত ৬ ঘণ্টায় মস্কোকে লক্ষ্য করে একের পর এক বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ড্রোন হামলার এ তথ্য নিশ্চিত করেছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। কতগুলো ড্রোন ইউক্রেনীয় বাহিনী ছুড়েছিল, সে সম্পর্কিত কোনো তথ্য তিনি দেননি, তবে বলেছেন— এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহারের মাধ্যমে ২৬টি ড্রোনকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলতে পেরেছে রুশ প্রতিরক্ষা বাহিনী।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ড্রোন হামলার এ তথ্য নিশ্চিত করেছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। কতগুলো ড্রোন ইউক্রেনীয় বাহিনী ছুড়েছিল, সে সম্পর্কিত কোনো তথ্য তিনি দেননি, তবে বলেছেন— এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহারের মাধ্যমে ২৬টি ড্রোনকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলতে পেরেছে রুশ প্রতিরক্ষা বাহিনী।

টেলিগ্রামবার্তায় সোবিয়ানিন জানান, ড্রোন হামলার সময় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মস্কোর তিন বিমানবন্দর দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ভ্নুকোভো বিমানবন্দরের ফ্লাইট ও যাবতীয় অপারেশন অস্থায়ীভাবে বাতিল করা হয়েছিল।

এর আগে গত ৩১ ডিসেম্বর রাতে মস্কোকে লক্ষ্য করে ৮টি ড্রোন নিক্ষেপ করেছিল ইউক্রেনীয় বাহিনী। তবে সেগুলোর সবই আটকে দিয়েছিল রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম।

একই রাতে কৃষ্ণ সাগরের তীরবর্তী রুশ গ্রাম খোরলির একটি হোটেলের বর্ষবরণ অনুষ্ঠানে তিনটি ড্রোন নিক্ষেপ করে ইউক্রেনীয় বাহিনী। এতে নিহত হন ২৪ জন এবং আহত হন ৫০ জনেরও বেশি।

ইউক্রেনের এই হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া; তবে এ ইস্যুতে এখনও কনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!