1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
বগুড়ায় ভ্যানচালকের লাশ উদ্ধার!! - NEWSTVBANGLA
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শত শত মানুষের কান্নায় বিদায় ৪৪ জন! ইসরায়েলি হামলায় নিহতদের গণদাফন করল হিজবুল্লাহ ঘুরতে গিয়ে আর ফেরা হলো না! খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে সাপ দিয়ে খুন! ২০ লাখ রুপির বীমার টাকার লোভে ভয়ংকর ষড়যন্ত্র ফাঁস রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী লেবাননে হিজবুল্লাহর ৪৪ জনের গণদাফন, অংশ নিলেন শত শত মানুষ ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচে না থেকেও আলোচনায় মেসি, লড়াই গোল্ডেন বুটের গাবতলীতে স্পোর্টস কারে তল্লাশি, বিদেশি পিস্তলসহ আটক ১ পুরাতন এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, জব্দ নার্সারির গাছ খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বৈরী আবহাওয়ায় গভীর সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের, চলছে সতর্কতামূলক মাইকিং

বগুড়ায় ভ্যানচালকের লাশ উদ্ধার!!

প্রতিনিধি

বগুড়ায় রাজু মণ্ডল(২৩) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুরে ঢাকা-বগুড়া ২য় বাইপাস মহাসড়ক থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাজু নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল হোসেন মন্ডলের ছেলে এবং পেশায় অটোরিকশা ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল কাদের জিলানী। ওসি জানান, বুধবার বিকেল ৪ টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় রাজু। রাতে বাড়ি না ফিরলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বৃহস্পতিবার ভোরে মহাসড়কের পাশে তার মরদেহ উদ্ধার করা হয়।

তবে রাজুর অটোরিকশা পাওয়া যায়নি। তার শরীরের বুক ও পিঠে একাধিক ক্ষত চিহ্ন আছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সকাল ১০ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের জন্য রাজুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওসি আরও জানান, এ ঘটনার তদন্ত চলছে। শীঘ্রই জড়িতদের গ্রেপ্তার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!