1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফেরার পর বাজিমাত গ্রায়েম ক্রেমারের, প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাস গড়লেন জিম্বাবুয়ের এই লেগ স্পিনার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফেরার পর বাজিমাত গ্রায়েম ক্রেমারের, প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাস গড়লেন জিম্বাবুয়ের এই লেগ স্পিনার

প্রতিনিধি

দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে যেন নতুন করে জন্ম নিলেন গ্রায়েম ক্রেমার। ২০১৮ সালে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়া জিম্বাবুয়ের এই লেগব্রেকার ফেরার পরই প্রথম শ্রেণির ক্রিকেটে গড়লেন দুর্দান্ত এক কীর্তি।


২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল গ্রায়েম ক্রেমারের। এরপর এক যুগের বেশি সময় জিম্বাবুয়ের হয়ে বোলিং আক্রমণের অন্যতম ভরসা ছিলেন তিনি। ২০১৭ সাল পর্যন্ত খেলেছেন ১৯টি টেস্ট, নিয়েছেন ৫৭ উইকেট; ব্যাট হাতে করেছেন ৫৪০ রান। ওয়ানডেতে ৯৬ ম্যাচে নিয়েছেন ৯৯ উইকেট, টি-টোয়েন্টিতে খেলেছেন ২৯ ম্যাচ।

২০১৮ সালের ডিসেম্বরে হঠাৎই পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন ক্রেমার। এরপর স্ত্রী ও সন্তানদের সঙ্গে দুবাইয়ে স্থায়ী হন। স্ত্রী কাজ করতেন এমিরেটস এয়ারলাইন্সে, আর ক্রেমার সময় দিতেন পরিবারকে, ফাঁকে ফাঁকে করাতেন কোচিং।

তবে ক্রিকেটের প্রতি ভালোবাসা তাকে ফের টেনে আনল মাঠে। ২০২৫-২৬ মৌসুমের লোগান কাপ মিড ওয়েস্ট রাইনোর হয়ে সাউদার্ন রকসের বিপক্ষে খেলতে নামেন তিনি।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচের দ্বিতীয় দিনে রকসের ইনিংসে ক্রেমার নেন তিনটি উইকেট। বৃষ্টি থামার পর চতুর্থ দিনে জ্বলে ওঠেন পূর্ণ উদ্যমে—পানাশে তারুভিঙ্গা (৯৩) ও তাফাজওয়া সিগা (১০০) ভালো ব্যাট করলেও ক্রেমার বাকি ছয়টি উইকেট তুলে নেন একাই।৪৬.২ ওভারে ১৪৪ রান দিয়ে ৯ উইকেট!

এমন কীর্তি জিম্বাবুয়ের প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয়বার দেখা গেল। তবে স্পিনার হিসেবে এই ইতিহাস গড়লেন ক্রেমারই প্রথম।দীর্ঘ সাত বছর পর মাঠে ফিরে ৯ উইকেট—এ যেন রূপকথার মতো প্রত্যাবর্তন। গ্রায়েম ক্রেমারের এই পারফরম্যান্স শুধু জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আবার আলোচনায় ফিরিয়ে এনেছে এই অভিজ্ঞ লেগ স্পিনারকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!