1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফেনীতে বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফেনীতে বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

প্রতিনিধি

ফেনী সদর উপজেলার লেমুয়া উচ্চ বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের পুরাতন ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সন্ধ্যার পর আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। আগুনে ভবনের নিচতলায় চলমান সংস্কার কাজের জন্য রাখা বেশকিছু কাঠ পুড়ে গেছে। পরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদ আলী ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের পুরাতন ভবনের নিচতলায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ভবনটিতে সংস্কার কাজ চলমান রয়েছে। সেখানে বেশকিছু কাঠ আগুনে পুড়ে গেছে। বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী এ ঘটনায় জড়িত থাকতে পারে এমন সন্দেহভাজন দুইজনের নাম ইতোমধ্যে পুলিশকে জানিয়েছেন। স্থানীয় কয়েকজন বখাটে এ ঘটনায় জড়িত থাকতে পারে।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ফেনী মডেল থানা ও বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিদ্যালয়ের বারান্দায় শ্রেণিকক্ষের বেঞ্চ তৈরির কাজ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!