1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফিনিশিংয়ে ঝোড়ো ব্যাটিংয়ের রহস্য জানালেন সোহান - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

ফিনিশিংয়ে ঝোড়ো ব্যাটিংয়ের রহস্য জানালেন সোহান

প্রতিনিধি

অদম্য টি-টোয়েন্টি কাপে ৪৪ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংসে ধূমকেতুর কাছ থেকে একাই ম্যাচ কেড়ে নিয়েছেন দুর্বার একাদশে নুরুল হাসান সোহান। বিশেষ করে শরিফুল ইসলামের করা ১৯তম ওভারে ২৬ রান করে তিনি দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। ফলে ৩ বল এবং ২ উইকেট হাতে রেখেই জেতে দুর্বার। পরবর্তীতে সুযোগ পেলে কাজে লাগানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন বলে জানান সোহান।

গতকাল টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৫৬ রান সংগ্রহ করে ধূমকেতু। তাদের পক্ষে ৩৭ বলে সর্বোচ্চ ৪৩ রান করেছেন অধিনায়ক লিটন দাস। সোহানের ব্যাটে চড়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেল দুর্বার। শরিফুলের ওভার মোকাবিলা করা নিয়ে সোহান বলেন, ‘ওই সময় আমার কাছে মনে হচ্ছিল পরিস্থিতি ছিল আমারই সুযোগ নেওয়া উচিত। ওই সুযোগটাই নেওয়ার চেষ্টা করেছি। নিজেকে যদি সেভাবে সুযোগ দিই, অবশ্যই নিজের মধ্যে সেই আত্মবিশ্বাসটা থাকে।’

‘যেহেতু এই ইনিংসটা লম্বা করার সুযোগ পেয়েছি। যখন শেষদিকে এমন সুযোগ এসেছে, সেট এবং আত্মবিশ্বাসী ছিলাম। আমার প্যাটার্নটা আসলে বুঝতে হবে, কী টাইপের পরিস্থিতি থাকে। কোনো সময় ৩-৪-৫ বল থাকলে কী হয়, যখন সময় পাচ্ছি নিজেকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি। তখন ইনিংসটা গোছানোর আরও সুযোগ থাকে’, আরও যোগ করেন সোহান।

মুস্তাফিজকে শেষ ওভার না করানোর ব্যাখ্যা দিলেন আশরাফুল
টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ
ধূমকেতুর স্কোয়াড মূলত জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সাজানো। ম্যাচ হারলেও দলটিকে বেশ ভারসাম্যপূর্ণ উল্লেখ করে প্রতিপক্ষের এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘জাতীয় দলের যে স্কোয়াডটা আছে আমার মনে হয় অনেক ব্যালেন্সড, বেস্ট দল। ভালো বোলার আছে। ভালো একটা ম্যাচ হয়েছে। সামনে আরও ম্যাচ আছে চেষ্টা করব যেন সামনে আরও ভালো খেলতে পারি।’

কার্যকর ফিনিশিংয়ে ম্যাচ শেষ করার ব্যাপারে সোহান জানান, ‘আগেও যেটা বললাম যদি সুযোগটা নিজেকে দিতে পারি, নিজেকে সময় দিতে পারি, ইনিংস গোছানোর অনেক সময় থাকে। একইসঙ্গে অল্প সময়ের জন্য ব্যাট করলে যে ব্যাটারই থাকুক, কাজটা একটু কঠিন হয়। এটা (উপরের দিকে ব্যাট করা) আমার হাতে নয়, ঘরোয়া লিগে উপরে ব্যাট করার সুযোগ পেলে আমি সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করি।’

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!