1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই বসতবাড়ি পুড়ে ছাই ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি! - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই বসতবাড়ি পুড়ে ছাই ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি!

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দায় বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে ৬ টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের পূর্বপাশের্^ (ফালাঙ্গাপাড়া গ্রামে) এ ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে রবিউল ইসলাম (৪০) নামের একব্যক্তি দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে সাইফুল ইসলামের শয়নঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে তা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। আগুনে ওই গ্রামের সাইদুর রহমান, সাইফুল ইসলাম, মহসীন আলী, আব্দুস সালাম, হোসেন আলী ও রবিউল ইসলামের বাড়ি পুড়ে গেছে। স্থানীয় লোকজন ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনের ঘটনায় ছয় পরিবারের অন্তত ৩০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।

ক্ষতিগ্রস্থ হোসেন আলী বলেন, আগুনে সাইদুর রহমান ও সাইফুল ইসলামের পুরো বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় ওই দুই পরিবারের ধান, চাল, টাকা-পয়সাসহ যাবতীয় মালামাল পুড়ে যায়।
এব্যাপারে কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি তাৎক্ষনিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য স্থানীয়ভাবে কাজ চলছে।

মান্দা ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব-অফিসার নুরুন্নবী বলেন, ভুল লোকেশনের কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। গ্রামের ভেতরে যাতায়াতের রাস্তা সুবিধাজনক না হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ী ঢুকতে পারেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছাতে পারলে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব ছিল। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!