1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে : মুফতি ফয়জুল করীম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে : মুফতি ফয়জুল করীম

প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের বরিশাল-৫ (সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো থাকলেও চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নই।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যতই সুন্দর পরিবেশ থাকুক, এখানে বহু ধরনের ইঞ্জিনিয়ারিং হওয়ার আশঙ্কা রয়েছে। রেজাল্ট এক রকম হবে, ঘোষণা করা হতে পারে আরেক রকম। এরপর কেন্দ্র দখল, জাল ভোটসহ বহু অনিয়মের সম্ভাবনাও থাকে। তাই ফলাফল ঘোষণার আগে কোনোভাবেই বলতে পারবো না ভোট সুষ্ঠু হয়েছে কি হয়নি।

তিনি বলেন, দীর্ঘদিন জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। এখন তারা আশা ও প্রত্যাশা নিয়ে ভোট দিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে এমন একটি সুন্দর নির্বাচন উপহার দিতে হবে যাতে সবাই নির্ভয়ে ভোট দিতে পারে। কোনো অহেতুক হয়রানি বা গ্রেপ্তার যেন না হয়। ভোটারদের কাছে ভোট একটি আমানত। এর চেয়ে দামি কিছু নেই। ভোটের মাধ্যমে ভালোও হতে পারে, খারাপও হতে পারে। এই ভোটের মাধ্যমেই চুরি, চাঁদাবাজি, সন্ত্রাসসহ অনৈতিক কর্মকাণ্ড বন্ধও হতে পারে, আবার চালুও থাকতে পারে।

তিনি বলেন, কোনো অবস্থাতেই নির্বাচনের পরিবেশ যেন নষ্ট না হয়। প্রশাসন যেন কারও পক্ষ না নেয়। ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারে এবং কেউ যেন ব্যালট পেপার ছিনিয়ে নিতে না পারে। প্রশাসনকে সেই নিশ্চয়তা দিতে হবে।

জামায়াতের সমর্থন বিষয়ে তিনি বলেন, বরিশালে জামায়াত আমাকে সমর্থন দিয়েছে, এটা তারা স্পষ্ট জানিয়েছে। তারা তো সবসময় আল্লাহর আইন ও সৎ ব্যক্তির শাসন চায়। আমিও আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষের মানুষ। যদি তারা আমাকে সৎ মনে করে, তাহলে আমার বাইরে তাদের অন্য কারও কাছে যাওয়ার সুযোগ দেখি না।

তিনি আরও বলেন, ইসলামের নামে প্রতারণা করা যায় না। জামায়াত তাদের ইশতেহারে ইসলামের বিষয়টি স্পষ্ট করেনি। তাই আমরা আমাদের অবস্থানে আছি। জোট ছাড়ার পর জামায়াত আমাকে সমর্থন দিয়েছে।

তিনি নির্বাচিত হতে পারলে বরিশালে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠন ও নানামুখী উন্নয়নের কথা বলেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!