1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফরিদপুরে সড়কে প্রাণ গেল মৎস্যজীবী লীগ নেতার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ফরিদপুরে সড়কে প্রাণ গেল মৎস্যজীবী লীগ নেতার

প্রতিনিধি

নিহত মৃদুল কাজী বোয়ালমারী সদর ইউনিয়নের সোতাসী গ্রামের বাসিন্দা। তিনি বোয়ালমারী ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি ছিলেন। মৃদুল কাজী একটি পাটকলের পিকআপ চালাতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে মৃদুল কাজী মোটরসাইকেল চালিয়ে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল বাজার এলাকার দিকে যাচ্ছিলেন। মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখির বনচাকী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং মোটরসাইকেলচালক মৃদুল কাজী গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাকিলা আজাদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল  ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!