1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ফটিকছড়িতে জিপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

ফটিকছড়িতে জিপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লম্বাটিলা এলাকায় জিপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. শাকিল (৪২) নিহত হয়েছেন। এ সময় আরও একজন আরোহী আলাউদ্দিন তালুকদার (৩৯) আহত হয়েছেন।

দুর্ঘটনা ঘটেছে শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে নানুপুর-খিরাম সড়কে। নিহত শাকিল খিরাম ইউনিয়নের মগকাটা এলাকার আবদুল কাদেরের ছেলে। আহত আলাউদ্দিন আনোয়ারা উপজেলার বাসিন্দা।

নিহতের চাচা আবদুল আজিজ জানান, শাকিল ও আলাউদ্দিন চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে লম্বাটিলা এলাকায় জিপের সঙ্গে সংঘর্ষ ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন এবং আলাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক সুমন বলেন, “জিপের সঙ্গে সংঘর্ষে শাকিল নিহত হয়েছেন। আহত আলাউদ্দিনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি ও আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!