1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্লে স্টোর থেকে ৩৩১টি ক্ষতিকর অ্যাপ সরালো গুগল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

প্লে স্টোর থেকে ৩৩১টি ক্ষতিকর অ্যাপ সরালো গুগল

প্রতিনিধি

আজকের স্মার্টফোন যুগে অ্যাপ ছাড়া জীবন প্রায় অকল্পনীয়। কিন্তু জানেন কি? কিছু অ্যাপ আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতেও পারে! সম্প্রতি গুগল ৩৩১টি ক্ষতিকর অ্যাপ চিহ্নিত করে প্লে স্টোর থেকে সরিয়ে ফেলেছে। এই অ্যাপগুলো ৬ কোটিরও বেশি বার ডাউনলোড হয়েছে এবং ব্যবহারকারীদের গোপন তথ্য ফাঁসের আশঙ্কা তৈরি করেছিল।

গুগল জানিয়েছে, এই অ্যাপগুলো অ্যান্ড্রয়েড ১৩-এর নিরাপত্তা ব্যবস্থাকে বাইপাস করে ব্যবহারকারীদের ফোনে ক্ষতিকর ভাইরাস প্রেরণ করছিল। যার ফলে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড, এমনকি ব্যাংকিং ডিটেলসও চুরি হওয়ার ঝুঁকি ছিল।

বিশেষজ্ঞদের মতে, “ভ্যাপার অপারেশন” নামের একটি ক্যাম্পেইনের আওতায় সাইবার অপরাধীরা অ্যাপগুলোকে বিজ্ঞাপন জালিয়াতির জন্য ব্যবহার করছিল। রিপোর্ট অনুযায়ী, এই অপারেশনে ১৮০টির বেশি অ্যাপ জড়িত ছিল, যা প্রতিদিন ২০ কোটিরও বেশি ভুয়া বিজ্ঞাপনের অনুরোধ তৈরি করত।

নিরাপত্তা সংস্থা বিটডিফেন্ডার জানায়, ৩৩১টি ক্ষতিকর অ্যাপের মধ্যে কিছু জনপ্রিয় অ্যাপ ছিল – AquaTracker, ClickSave, Downloader, Scan Hawk, TranslateScan ও BitWatch। এই অ্যাপগুলোর ডাউনলোড সংখ্যা ১ লাখ থেকে ৫ লাখ পর্যন্ত ছিল।

কীভাবে সুরক্ষিত থাকবেন?
প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার আগে রিভিউ ও অনুমতিগুলো ভালোভাবে চেক করুন।
সন্দেহজনক বা অপ্রয়োজনীয় অ্যাপগুলো ফোন থেকে সরিয়ে ফেলুন।
সর্বদা ফোনের অপারেটিং সিস্টেম ও নিরাপত্তা সফটওয়্যার আপডেট রাখুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!