1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ, ভাইরালের ভয় দেখিয়ে অর্থ দাবি, প্রতারক আটক - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ, ভাইরালের ভয় দেখিয়ে অর্থ দাবি, প্রতারক আটক

প্রতিনিধি

প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে অর্থ দাবি করার অভিযোগে এক প্রতারককে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

আটককৃতের নাম মোঃ সোহান মোল্যা। আটকের সময় তার হেফাজত হতে ১টি মোবাইল ফোন ও ১টি সিম কার্ড উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাজবাড়ী জেলার কালুখালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিটি-সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিম।

সিটি সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফুল হোসেইন তুহিন  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামী মোঃ সোহান মোল্যার সাথে এক কলেজ ছাত্রীর ফেসবুকে পরিচয় হয়।এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধুত্ব হয়। কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখালে তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। কলেজ ছাত্রী ও সোহান মোল্যার মধ্যে মেসেঞ্জার ও মোবাইল ফোনে প্রায়ই কথা হতো। কথা বলার সময় মোবাইলে ধারণকৃত আপত্তিকর ভিডিও সংরক্ষণ করে রাখে সোহান। পরবর্তীতে রেকর্ডকৃত ছবি ও ভিডিও কলেজ ছাত্রীর আত্মীয়স্বজনদের কাছে পাঠানো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে অর্থ দাবি করে। ঐ কলেজ ছাত্রীর অভিযোগে ২০২২ সালের জুলাই মাসে ডিএমপির মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শুরু করে সিটি-সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিম।

সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফুল হোসেইন তুহিন আরও বলেন, মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত সোহান মোল্যার অবস্থান শনাক্ত করে রাজবাড়ী জেলার কালুখালী থানা এলাকা থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, মেসেঞ্জারে অপরিচিত অনেক মেয়ের সাথে মোঃ সোহান মোল্যার আপত্তিকর তথ্য পাওয়া গেছে।

আটককৃত সোহান মোল্লাকে মিরপুর মডেল থানার রুজুকৃত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!