1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার প্রেমিকের মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার প্রেমিকের মৃত্যু

প্রতিনিধি

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার হওয়া শিহাব (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে শিহাবের মৃত্যু হয়। সে ১২ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিল।

শিহাব রাজশাহী জেলা গোদাগাড়ী উপজেলার বসন্তপুর গ্রামের মিজানুর রহমান রিপনের ছেলে। চলতি বছর সে এসএসসি পাস করে।

অভিভাবকদের বরাত দিয়ে পুলিশ জানায়, শিহাব তার প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হামলার শিকার হয়। এরপর তাকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। আজ (শনিবার) সকালে শিহাবের মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, শিহাব গত ২০ অক্টোবর দিবাগত রাতে পার্শ্ববর্তী বান্দুড়িয়া এলাকায় তার প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে তেঁতুলতলা বাঁকের কাছে পৌঁছালে প্রেমিকার আত্মীয়-স্বজনরা তাকে তাড়া করে। আত্মরক্ষায় শিহাব মাঠের দিকে দৌড় দেয়। একপর্যায়ে সে পুকুরে ঝাঁপ দেয়। এ সময় কয়েকজন পুকুরে নেমে শিহাবকে মারধর শুরু করেন। পরে তাকে পুকুর থেকে তুলে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। একপর্যায়ে শিহাব জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা শিহাবকে উদ্ধার করে হাসপাতালে নেন। পরে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়।

ঘটনার পর গত ২৪ অক্টোবর রাতে শিহাবের বাবা মিজানুর রহমান বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আটজনের নাম উল্লেখসহ আরও আট থেকে নয়জনকে অজ্ঞতনামা আসামি করা হয়।

এ বিষয়ে গোদাগাড়ী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, শিহাব প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে প্রেমিকার স্বজনরা তাকে পিটিয়ে আহত করেন। এরপর থেকে শিহাব হাসপাতালে চিকিৎসাধীন ছিল। রামেক হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। হামলার ঘটনায় করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!