1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রেমিকার জন্য ভুয়া পুলিশ আইডি, রংপুরে যুবক আটক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

প্রেমিকার জন্য ভুয়া পুলিশ আইডি, রংপুরে যুবক আটক

প্রতিনিধি

প্রেমিকার আস্থা অর্জন করে বিয়ে করার উদ্দেশ্যে ভুয়া পুলিশ পরিচয় দিতে গিয়ে রংপুরে মোস্তাফিজুর রহমান (৩০) নামে এক যুবক আটক হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে রংপুর প্রেসক্লাব এলাকায় একটি দোকান থেকে তাকে আটক করে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মোস্তাফিজুর রহমান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রংপুর প্রেসক্লাবের আর.টি প্রেসে গিয়ে সহকারী পুলিশ সুপারের নামে একটি ভুয়া আইডি কার্ড তৈরি করেন মোস্তাফিজুর। বিষয়টি দোকান কর্মচারীদের সন্দেহ হলে তারা তাৎক্ষণিকভাবে আশপাশে থাকা পুলিশ সদস্যদের অবহিত করেন।

পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে মোস্তাফিজুর জানান, তিনি পেশায় রাজমিস্ত্রি হলেও প্রেমিকার কাছে নিজেকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জন করতেই তিনি এই ভুয়া আইডি কার্ড তৈরি করেন।

ওসি শাহজাহান আলী বলেন,

“মোস্তাফিজুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছেন, তার কিছু মানসিক সমস্যা রয়েছে। বিষয়টি সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!