1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রায় ৭ কোটি টাকার আইস উদ্ধার করেছে "বিজিবি" - NEWSTVBANGLA
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

প্রায় ৭ কোটি টাকার আইস উদ্ধার করেছে “বিজিবি”

প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে সুতার জালের ভেতর বেঁধে রাখা পলিথিনের একটি ব্যাগ থেকে এক কেজি আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর বাজারমূল্য প্রায় সাত কোটি টাকা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

বিজিবি সূত্র জানায়, রোববার (১৯ ফ্রেব্রুয়ারি) ভোর ৫টার দিকে টেকনাফ দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৮ হতে আনুমানিক ৮০০ গজ উত্তর-পূর্ব দিকে জালিয়ারদ্বীপ এলাকা থেকে এসব আইস উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবির দাবি, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে এসব মাদকের চালান বাংলাদেশে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এসব অভিযানে ১ কেজি ১.২৫৮ গ্রাম আইস জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ছয় কোটি ৭৬ লাখ ৭৩ হাজার টাকা।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, উদ্ধার করা ক্রিস্টাল মেথ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ সবার উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!