1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রশ্ন ফাস প্রতারণা চক্রের চারজন গ্রেফতার! - NEWSTVBANGLA
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শত শত মানুষের কান্নায় বিদায় ৪৪ জন! ইসরায়েলি হামলায় নিহতদের গণদাফন করল হিজবুল্লাহ ঘুরতে গিয়ে আর ফেরা হলো না! খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে সাপ দিয়ে খুন! ২০ লাখ রুপির বীমার টাকার লোভে ভয়ংকর ষড়যন্ত্র ফাঁস রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী লেবাননে হিজবুল্লাহর ৪৪ জনের গণদাফন, অংশ নিলেন শত শত মানুষ ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচে না থেকেও আলোচনায় মেসি, লড়াই গোল্ডেন বুটের গাবতলীতে স্পোর্টস কারে তল্লাশি, বিদেশি পিস্তলসহ আটক ১ পুরাতন এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, জব্দ নার্সারির গাছ খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বৈরী আবহাওয়ায় গভীর সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের, চলছে সতর্কতামূলক মাইকিং

প্রশ্ন ফাস প্রতারণা চক্রের চারজন গ্রেফতার!

প্রতিনিধি
মোহাম্মদ রবিউল, স্টাফ রিপোর্টরঃ এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বগুড়ার ধুনট উপজেলায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা ফেসবুক গ্রুপে এসব প্রশ্নপত্র প্রচার করে সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করতেন।
তাদের কাছে থেকে একটি ল্যাপটপ ও চারটি স্মার্ট মোবাইল ফোনও জব্দ করা হয়। সোমবার (১ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানিয়েছেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। এর আগে রোববার বিকেলে ধুনটের জোড়খালী হাফেজখানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার চারজন হলেন- সালমান (২০), রাইসুল ইসলাম (২০), আহসান হাবীব ও আব্দুল মোমিন (২০)। তারা সবাই ধুনটের জোড়খালী গ্রামের বাসিন্দা। পুলিশ সুপার সুদীপ কুমার বলেন, ‘jSC/SSC All Questions Out’ নামে ফেসবুকে পেজ খুলে সেখানে বিগত বছরের এসএসসি পরীক্ষার প্রশ্নের কাটা অংশের ছবি পোস্ট করা হতো। এসব পোস্টের মাধ্যমে গ্রেফতার যুবকরা এ প্রশ্নপত্র ফাঁসের নাটক সাজাতেন। চক্রটি বিভিন্ন সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ইন্টারনেটের মাধ্যমে সংগ্রহ করে ল্যাপটপের মাধ্যমে সুপার এডিট করে প্রতারণা করতেন।
পুলিশ সুপার আরও বলেন, যারা প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিতে ইচ্ছুক তাদের ওই পেজে ম্যাসেজ দিতে বলে। পোস্ট দেখে আগ্রহীরা যোগাযোগ করলেই তাদের হোয়াটসঅ্যাপে যুক্ত করা হতো। দুটি বিকাশ নম্বরে টাকা পাঠানোর বিনিময়ে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করতেন অভিযুক্তরা। এভাবে দীর্ঘদিন ধরে এ প্রতারণা করছিলেন তারা।
তিনি বলেন, গ্রেফতারের পর চক্রের সদস্যরা পুলিশের কাছে এসব অপরাধের কথা স্বীকার করেছেন। পরে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!